বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদ এর কাজ কি? আপনারা যারা ইন্টারনেটে এই বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি করছেন তারা সঠিক জায়গায় এসেছেন। কারণ আজকে আমি এই পদের কাজ বেতন ভাতা সুযোগ-সুবিধা ও অন্যান্য বিষয় জানিয়ে আলোচনা করব।
সম্প্রতি দুদকের কনস্টেবল পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার মাধ্যমে সর্বমোট ৯১জন জনবল নিয়োগ দেয়া হবে। উক্ত পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই নূন্যতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের নিয়ম এবং অন্যান্য সুযোগ-সুবিধা জানার আগে চলুন এই পদের কাজ সম্পর্কে জেনে নেই।
দুদকের কনস্টেবল এর কাজ কি?
প্রাথমিকভাবে এই পদে কাজ হচ্ছে কোন ব্যক্তির উপর তদন্ত অথবা নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে একটি প্রাথমিক সেল গঠন করা। আরেকটু বিস্তারিতভাবে বললে, সাধারণত কনস্টেবলরা দুর্নীতি দমন ও বিচার মামলা সংক্রান্ত কাজগুলো করে থাকে। নিচে বিস্তারিত এবং পয়েন্ট আকারে উল্লেখ করা হলো।
সরকারিপত্র এবং নোটিশ বিতরণ
সাধারণত চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত কনস্টেবল প্রশাসন, আদালত এবং তদন্ত বিভাগের কাছ থেকে প্রাপ্ত নোটিশগুলো সুষ্ঠুভাবে সংশ্লিষ্ট ব্যক্তি বা ইউনিটে পৌঁছে দেওয়ার কাজ করে থাকেন। এমনকি গুরুত্বপূর্ণ নোটিশ বা বিজ্ঞপ্তি সাধারণ দপ্তর এবং জনগণের কাছে পৌঁছে দেওয়া দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের কাজ।
অভিযান পরিচালনা
আমরা জানি দুদকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিশেষ অভিযান, অনুসন্ধান কার্যক্রম চালানো হয়। এ সকল অনুসন্ধানে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ কাজের সহায়তা করাও দুদকের কনস্টেবলের কাজ।
আবার কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রমাণ সংগ্রহ, সাক্ষী পরিবহন ইত্যাদি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকেন।
পুলিশ ব্যবস্থাপনার সংক্রান্ত কাজ
দুদকের কনস্টেবল পদটি বাংলাদেশ পুলিশের একটি অংশ এবং এর সাথে সম্পর্কিত কাজের সম্পাদনা করে থাকে।
পরিশেষে একজন দুদকের কনস্টেবল এর কাজ এবং অন্যতম দায়িত্ব হচ্ছে তদন্তের স্বার্থে মাঠ পর্যায়ে গিয়ে সকল কার্যাবলীর সম্পাদন করা। একই সাথে প্রতিনিয়ত যে অভিযোগগুলো জমা হয়ে থাকে সেই অভিযোগগুলো সচেতনতা যাচাই করার জন্য মাঠ পর্যায়ে কাজ করতে হয়। যার যার কারণে এই পদের দায়িত্ব এবং কর্তব্য অনেক।
জনগণের সুরক্ষা নিশ্চিত, জীবন ও সম্পদ রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা, সামাজিক অমানবিক ঘটনার প্রতি সচেতনতা তৈরীসহ নানাবিদ কার্যক্রম পরিচালনা করে থাকে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন।
দুদকের কনস্টেবল পদে আবেদনের যোগ্যতা
উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর বা সমমান রেজাল্ট এর সহিত উত্তীর্ণ হতে হবে।
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ সর্বনিম্ন ১৬৮ সেন্টিমিটার এবং নারীর প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬১ সেন্টিমিটার হতে হবে। দৃষ্টি শক্তি হতে হবে ৬/৬। চশমা গ্রহণযোগ্য নয়। এছাড়াও যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে তিনি আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। তাছাড়া ও নিয়োগ বিধিমালা অনুযায়ী ফৌজদারী আদালত করতে অভিযোগের দণ্ডিত অথবা নৈতিক চলেন জনিত অভিযোগ থাকলে তিনিও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
পরীক্ষা ও নির্বাচন পদ্ধতি
অনলাইনে সকল তথ্য দিয়ে আবেদন করার পর প্রার্থীদের একটি লিখিত বা বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। উত্তর পরীক্ষার জন্য মোট নম্বর বরাদ্দ থাকবে ৭০ এবং পরীক্ষার সময় ৩০ মিনিট।
লিখিত বাবুনির্বাচনী পরীক্ষার বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করবেন। মৌখিক পরীক্ষার জন্য নম্বর বরাদ্দ হচ্ছে ৩০। সর্বশেষ দুই ধাপের পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তারপর যথাযথ কাগজপত্র জমাদান প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগদান করতে পারবেন।
দুদকের কনস্টেবল এর কাজ জানার পাশাপাশি এর আবেদন এবং পরীক্ষা পদ্ধতির সম্পর্কেও জানা জরুরী। কারণ সঠিক পদ্ধতিতে আবেদন এবং ভালো পরীক্ষাই চাকরি পেতে সহায়ক।
আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী
• আগ্রহে প্রার্থীর বয়স ১ এ আগস্ট ২০২৫ তারিখের সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
• অনলাইনে আবেদন করার সময় ৩০/৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে।
• যথাযথ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করার পর ৫০ টাকা ফি প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। একই সাথে সার্ভিস কি বাবদ আরো ৬ টাকা চার্জ প্রযোজ্য হবে।
বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকস এবং বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে করলেই বেশ কিছু প্রশ্ন কমেন্ট করতে পারে। আশা করি আপনারা দুদকের কনস্টেবল এর কাজ ও অন্যান্য বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন। এ ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
