মেডিকেল রিপোর্ট

আমাদের দেহের রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তাররা এ সকল পরীক্ষার উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা সেবা গ্রহণ করেন। কিন্তু সাধারণ মানুষ যাদের কোন মেডিকেল নলেজ নেই তাদের জন্য এই পরীক্ষাগুলো বোঝা বেশ মুশকিল। তবে এর সম্পর্কে বেসিক নলেজ থাকা খুবই ভালো। CBC টেস্ট কি এবং CBC টেস্ট রিপোর্ট বুঝবেন কিভাবে সেই সম্পর্কে চলুন আজকে জেনে নেই। চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে এই ধরনের বেসিক নলেজ থাকলে যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য অনেক বেশি সহজ হবে।

CBC টেস্ট এর পূর্ণরূপ হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্লাড টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমাদের দেহের অভ্যন্তরের রক্ত কণার পরিমাণ, গঠন এবং কার্যকারিতা নির্ণয় করা যায়। বিভিন্ন ধরনের অসুস্থতা বিশেষ করে জ্বর ইত্যাদি সনাক্তকরণের জন্য চিকিৎসকরা এই টেস্ট দিয়ে থাকেন। যদি CBC টেস্ট এবং CBC রিপোর্ট বুঝবেন কিভাবে তা জানা থাকে তাহলে পরীক্ষার ফলাফল হাতে পেলেও কোন কিছুই বুঝতে পারবেন না। তাই চলুন বিস্তারিত জেনে নেই।

CBC টেস্ট কেনো দেওয়া হয়

শুরুতে আপনাকে জানতে হবে এই ধরনের পরীক্ষা কেন দেওয়া হয়। বেশ কয়েকটি কারণ রয়েছে যেগুলোর কারণে CBC টেস্ট দেওয়া হয়। সেগুলো হলো।

১। RBC বা রেড ব্লাড সেল (Red Blood Cell)

RBC বা লাল রক্ত কণিকা আমাদের দেহে অভ্যন্তরের কোষের ভেতর অক্সিজেন সরবরাহ করে। যদি এই ধরনের RBC এর সংখ্যা কমে যায় তাহলে দেহের ভিতরে অক্সিজেন পৌঁছাতে সমস্যা হয় এবং শরীর অধিক ক্লান্ত হয়ে যায়। CBC টেস্টে RBC এর মান হচ্ছে,

• পুরুষদের জন্য ৪.৭-৬.১ million/mm3
• মহিলাদের জন্য ৪.২-৫.৪ million/mm3

যদিও টেস্টের রিপোর্টের পাশেই স্বাভাবিক মান লেখা থাকে তবুও আগে থেকে জানা থাকা ভালো। যদি এই স্বাভাবিক মানের চাইতে কারো RBC এর রিপোর্ট কম আসে তাহলে বুঝতে হবে রক্তশূন্যতা হচ্ছে অথবা অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। আর যদি এই মানের সাথে বেশি আসে তাহলে সম্ভাবনা থাকে যে ডিহাইড্রেশন অথবা হৃদরোগের। তবে সঠিক কারণ একমাত্র চিকিৎসকই বলতে পারবেন।

২। হিমোগ্লোবিন পরীক্ষা (Hemoglobin Test)

CBC টেস্টের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ মান হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট। এই হিমোগ্লোবিন মূলত লাল রক্ত কণিকার মধ্য দিয়ে অক্সিজেন পরিবহনের সাহায্য করে।

• পুরুষদের জন্য এর স্বাভাবিক মান হচ্ছে ১৩.৮-১৭.২ gram/dl
• মহিলাদের জন্য ১২.১-১৫.১ gram/dl

যদি কোন পুরুষ বা মহিলার শরীরে এই হিমোগ্লোবিনের মান কমে যায় তাহলে সাধারণত অ্যানিমিয়া এবং রক্তপাত দেখা যায়। অতিরিক্ত ধূমপান এবং ফুসফুসের রোগের কারণে এই হিমোগ্লোবিনের পরিমান বেড়ে যেতে পারে।

৩। White Blood Cell বা WBC

আমরা জানি রক্তে তিন ধরনের কণিকা থাকে। যার মধ্যে একটি হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা সাদা রক্ত কণিকা। মানব দেহে WBC এর সাধারণ মান হচ্ছে ৪৫০০ থেকে ১১,০০০ মাইক্রোলিটার পর্যন্ত। রিপোর্টে এর চাইতে কম দেখেন তাহলে আশঙ্কা করা যায় যে ইনফেকশন অথবা অটোইমিউন রোগ হয়েছে। সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং কারণে রক্তে WBC এর পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

৪। প্লেটলেট টেস্ট (Platelet)

CBC টেস্ট কি এবং CBC রিপোর্ট কিভাবে বুঝবেন সেটা জানার এই ধাপে আমরা জানবো প্লেটলেট সম্পর্কে। আমাদের দেহে রক্ত তরল অবস্থায় থাকলে কোন বাইরে বাসায় আসার সাথে সাথে সেটি জমে যায়। প্লেটলেট সাধারণত এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

মানব দেহে এই প্লেটলেটের স্বাভাবিক মান হচ্ছে ১,৫০,০০০ হাজার থেকে ৪,৫০,০০০ হাজার মাইক্রো লিটার পর্যন্ত। এর থেকে যদি কম হয় তাহলে ডেঙ্গু ক্যান্সার লিভারের সমস্যা আশঙ্কা করা যায়।

সাধারণত ক্যান্সার কিংবা ইনফ্লামেশন এর কারণে রক্তের প্লেটলেটের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

৬। হেমাটোক্রেট বা এইচটিসি (Hematocrit) HCT

CBC টেস্টের এই অংশ দ্বারা বোঝা যায় রক্তের কি পরিমান রেড ব্লাড সেল আছে। এদের পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় কম থাকে তাহলে বুঝতে পারবেন রক্তের ঘনত্ব কম এবং বৃদ্ধি পেলে রক্তের ঘনত্ব বেশি।

পুরুষদের ক্ষেত্রে HCT এর সার্বিক মান হচ্ছে ৪০% থেকে ৫০% পার্সেন্ট এবং মহিলাদের ক্ষেত্রে এর নরশাল মান হচ্ছে ৩৫% থেকে ৪৫% পার্সেন্ট।

এর চাইতে কম হলে এনিমিয়া এবং বেশি হলে ডিহাইড্রেশনের লক্ষণ ধরা হয়।

CBC রিপোর্ট কিভাবে বুঝবেন

উপরে উল্লেখিত বিভিন্ন ধরনের পরীক্ষাগুলি লিস্ট আকারে রিপোর্টে উল্লেখ থাকে। প্রতিটি টেস্টের সিরিয়াল নম্বর নাম রোগীর রক্তের পরিমাণ এবং তার পাশেই স্বাভাবিক মানও উল্লেখ করা থাকে। এই স্বাভাবিক মান গুলোকে টেস্টের রিপোর্টের সাধারণত রেফারেন্স রেঞ্জ হিসেবে লেখা থাকে। যদি কোন টেস্টের মান রেফারেন্স রেঞ্জের চাইতে অনেক বেশি কিংবা কম থাকে তাহলে একেবারেই আতঙ্কিত হওয়া উচিত নয়। বরং এই বিষয়ে ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নেওয়া উচিত।

আবার সাময়িক ইনফেকশন, মানসিক দুশ্চিন্তার কারণেও এই সকল রিপোর্টের মান কিছুটা উঠানামা করতে পারে।

CBC টেস্ট কিভাবে করা হয়

সাধারণত এই মেডিকেল পরীক্ষা ঠিক করার জন্য বিশেষ কোনো প্রস্তুতির দরকার হয় না। নির্ধারিত অধীনে বা সময়ে পরীক্ষা করার আগে রোগীর সকল ধরনের সার্বিক খাওয়া-দাওয়া এবং মেডিসিন গ্রহণ করতে পারেন। সাধারণত ক্লিনিক বা হাসপাতালে একজন প্রফেশনাল নার্স কিংবা টেকনিশিয়ান হাতের শিরা হতে সুইয়ের সাহায্যে রক্তের নমুনা সংগ্রহ করেন।

অবশ্যই রক্ত সংগ্রহ করার আগে এন্টিসেপটিক ওয়াইপার দিয়ে অংশটি পরিষ্কার করা হয়। এ সময়টাতে শুধু ঢোকানোর স্থানে একটি চিমটি বা খোঁচা অনুভূত হতে পারে। পরবর্তীতে শিরা হতে রক্তপাত বন্ধ করার জন্য একটি ব্যান্ডেজ বা গজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়

তারপর মেডিকেল ল্যাবে রক্তের নমুনাটি পরীক্ষা করে যথাযথ ভাবে টেস্ট এর রিপোর্ট প্রিন্ট করে রোগীকে সরবরাহ করা হয়।

CBC টেস্ট করতে কত টাকা লাগে

হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার বেঁধে এই টেস্টের মূল্য ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত হতে পারে। সরকারি হাসপাতাল এবং চিকিৎসা প্রদর্শন গুলোতে এর ফি আরো কম।

CBC টেস্ট করা কেন গুরুত্বপূর্ণ

সাধারণত যে সকল রোগীরা অনেক দিন ধরে জ্বর, দুর্বলতা এবং মাথা ঘুরার সমস্যায় ভুগছেন তাদেরকে ডাক্তাররা এই টেস্ট করতে দিয়ে থাকেন। অথবা রোগীর অসুখের লক্ষণ শুনে চিকিৎসক যদি আশঙ্কা করেন যে রক্তশূন্যতা বা রক্তপাতের সমস্যা রয়েছে তাহলেও CBC টেস্ট করে সেটা যাচাই করা হয়।

তাছাড়াও ইনফেকশন, ডেঙ্গু, টাইফয়েড ইত্যাদির উপসর্গ বোঝার জন্য এই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আবার বিভিন্ন ধরনের ছোট কিংবা বড় অপারেশনের আগে রুটিন চেক করার জন্য এই টেস্ট করা হয়।

স্বাস্থ্য সচেতনতার জন্য CBC টেস্ট কি এবং CBC রিপোর্ট বোঝা একটি গুরুত্বপূর্ণ জ্ঞান। যেটা কিনা আমাদের সকলেরই জানা থাকা উচিত। এর ফলে যে কোন ধরনের রিপোর্ট আমরা নিজেরাই বিশ্লেষণ করতে পারব এবং স্বাস্থ্য সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারব। তবে অবশ্যই মনে রাখবেন রিপোর্ট কিছুটা বুঝতে পারলেও মেডিসিন কোনভাবেই নিজে নিজে গ্রহণ করা উচিত নয়। স্বাস্থ্য সম্পর্কিত যে কোন সিদ্ধান্ত নিতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আপনার যদি কোন প্রশ্ন কিংবা মন্তব্য থাকে তাহলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *