বাসা বাড়িতে বিছানায় কিংবা বসার স্থানে ছারপোকা খুবই বিরক্তিকর। তাইতো ছারপোকা তাড়ানোর উপায় নিয়ে আমি হাজির হয়েছি। যদি ঘরে কিংবা অফিসে এই পতঙ্গটির বিস্তার ঘটে তাহলে বিরক্তির শেষ নেই। বিছানা, মশারী, বালিশ থেকে শুরু করে বাস কিংবা ট্রেনের সিটেও এ সকল পতঙ্গের দেখা মিলে।
তবে এর অন্যতম আবাসস্থল হচ্ছে বিছানার তোষক, ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য আসবাবপত্র। দিনের বেলা খুব একটা দেখা না গেলেও রাতের বেলা পুরোপুরি সক্রিয় হয় এই পতঙ্গটি। মশার মতো করে ছোট্ট ছোট্ট কামড় দিয়ে রক্ত খেতে থাকে। তাই এই অশান্তি থেকে কিভাবে বাঁচতে পারেন তা জেনে নিতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
ছারপোকা তাড়ানোর উপায়
১। ন্যাপথলিন এই পোকাটি তাড়াতে খুবই কার্যকরী। এর জন্য ন্যাপথলিন কেনার পর সেটি গুঁড়ো করে বিছানারসহ সকল স্থানে ছড়িয়ে দিন। ভালো ফলাফল পেতে মাসে অন্তত ২ বার এটি ব্যবহার করা উচিত।
২। ছারপোকার মতো পতঙ্গগুলো গরম বা উত্তাপ খুব বেশি সহ্য করতে পারে না। তাই যে সকল বিছানা বালিশ বা আসবাবপত্রে ছারপোকা লেগে আছে সেগুলো কড়া রোদে নিয়ে শুকাতে দিন। কয়েকদিন পরপর এভাবে শুকিয়ে নিলে দেখবেন ছারপোকা দূর হয়ে গিয়েছে।
৩। যারা শহরে বসবাস করেন কিংবা আশেপাশে রোদের শুকানোর জায়গা নেই তাদের জন্য রয়েছে বিকল্প উপায়। বিছানার চাদর, বালিশ, কুশন, সোফার গদি, লেপ-কম্বল ইত্যাদ বেশি উত্তপ্ত পানিতে সিদ্ধ করে তারপর ধুয়ে নিন।
৪। অ্যালকোহল জাতীয় পদার্থ ছারপোকা দূর করার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। যে সকল স্থানে এটি বাসা বেধেছে সেখানে সামান্য পরিমাণে অ্যালকোহল স্প্রে করে দিন। দেখবেন অল্প দিনের মধ্যেই এটি সবকিছু ছেড়ে পালিয়ে গিয়েছে।
৫। ছারপোকা তাড়ানোর উপায় গুলোর মধ্যে আরো একটি কার্যকরী পদ্ধতি হল লেভেন্ডার অয়েল স্প্র। এটাই মাধ্যমে খুব সহজেই দূর করা যায় বিরক্তি করে এই পতঙ্গ।
৬। যদি উপরের পদ্ধতি গুলোতে কাজ না হয় তাহলে কীটনাশক ব্যবহার করার মাধ্যমেও এটি তাড়ানো যায়। তবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই কীটনাশকগুলি ব্যবহার করা প্রয়োজন। তা না হলে স্বাস্থ্য ঝুঁকি হতে পারে বিশেষ করে যদি বাসায় শিশু বাচ্চা থাকে।
৭। অনেক পোকামাকড় রয়েছে যেগুলো পুদিনা পাতার গন্ধ খুব একটা সহ্য করতে পারে না। তাই আক্রান্ত স্থানগুলোতে পুদিনা পাতা রেখে দিলে এটি দূর হয়ে যেতে পারে।
পরিশেষে সকল প্রথম গোড়ায় অপরিষ্কার এবং ময়লাযুক্ত স্থানে বেশি পছন্দ করে। তাই নিয়মিত খাটের নিচে কিংবা ঘরের বিভিন্ন কোনায় মালামাল স্তুপ করে না রেখে পরিষ্কার রাখা প্রয়োজন। এতে করে শুধু ছারপোকাই দূর হবে না বরং অন্যান্য পোকামাকড়ের আক্রমণ থেকেও রেহাই পাবেন।
