একজন বান্দা মহান আল্লাহ তায়ালার সবচেয়ে কাছে থাকেন যখন সে সেজদরত অবস্থায় থাকেন। আমাদের প্রিয় নবী রাসূল (সা.) বলেন, একজন বান্দা যখন সেজদায় থাকে তখন প্রতিপালকের সবচেয়ে নিকটে থাকে। (সহি মুসলিম, হাদিস: ৪৮২)। তবে দুই সিজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় তা হয়তোবা আমরা অনেকেই জানিনা। কিন্তু গুরুত্বপূর্ণ ও ফজীলতপূর্ণ এই আমলটি আমাদের সবার জানা প্রয়োজন।
প্রতি রাকাত নামাজ পড়ার সময় আমরা আল্লাহর নিকট সেজদা করি। দুইটি সিজদার মধ্যবর্তী সময়ে একটি দোয়া রয়েছে। যেহেতু এই দোয়াটি পড়া বাধ্যতামূলক নয় তাই অনেকেই আমরা এটিকে পড়ি না। তবে বিভিন্ন হাদিসের মাধ্যমে জানা যায় যে দুই সিজদার মাঝখানে দোয়া পড়ার ফজিলত অনেক।
শুধুমাত্র এই সময়টাতে স্থির হয়ে বসে না থেকে নিম্নোক্ত দোয়াটি পড়লে অনেক সওয়াব অর্জন করা যাবে।
দুই সিজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয়
নিচে ছবি আকারে দোয়া ২টি প্রদর্শন করা হলো। আপনারা এটি ফোনে এটি সেভ করে রাখতে পারেন। আর সেভ করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিন।

দুই সিজদার মাঝখানে দোয়া পড়ার নিয়ম
প্রথমবার সিজদা সম্পন্ন করার পর মাথা তুলে সোজা হয়ে বসুন। এই সময়টিতে হাত অবশ্যই হাটুর উপরে থাকবে। তারপর উপরে যে দুটি দোয়া উল্লেখ করা রয়েছে সেগুলোর যে কোন একটি পড়তে পারেন। তবে আপনি যদি পড়েন তাহলে সেটি তিনবার পড়া উত্তম। এই দোয়াগুলো অবশ্যই মনে মনে অবশ্যই হালকা স্বরে পড়বেন।
তবে কেউ যদি মসজিদে জামাতের সহিত অর্থাৎ ইমামের পিছনে নামায় আদায় করেন তাহলে দোয়া পড়ার জন্য অবশ্যই বসে থাকবেন না।
আমরা যত বেশি আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব তত বেশি রহমত লাভ করব। দিনে পাঁচ ওয়াক্ত নামাজের দুই সিজদার মাঝখানে যে সময় আমরা পাই সেগুলো যদি যথাযথ ভাবে দোয়া পড়তে পারি তাহলে ক্ষমা লাভ করার অনেক বেশি সুযোগ পাওয়া যাবে। বাধ্যতামূলক না হওয়ায এই আমলগুলো আমরা অনেকেই করি না। তবে একবার ভেবে দেখুন আপনার ছোট এই আমলগুলো মাধ্যমে অনেক বড় রহমত প্রাপ্তি হতে পারেন।
দুই সিজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় সেটি আমরা নিজেদের জানার পাশাপাশি পরিবার এবং আমাদের আশেপাশের সবাইকে জানানোর চেষ্টা করব। সেই সাথে এর ফজিলত এবং গুরুত্ব সম্পর্কেও সবাইকে অবহিত করব।
