বাংলাদেশে চলছে এখন গ্রীষ্মকাল। তীব্র গরমে চারিদিকে যেন উত্তপ্ত হয়ে উঠেছে। এই সময়টাতে শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি বাসান কিছু কিছু জিনিসপত্র ব্যবহারেও প্রয়োজন সতর্কতা। তাইতো আজকের পর্বে জানব গরমে ফ্রিজের তাপমাত্রা কত রাখা সবচাইতে বেশি নিরাপদ এবং ভালো। কারণ শীতের তুলনায় গরমে ফ্রিজের ব্যবহার এবং তাপমাত্রা দুটোই বৃদ্ধি পায়।
বাংলাদেশের শীতকালীন সময়ের সাধারণত ফ্রিজের পানি পান করার প্রয়োজন পড়ে না। এমনকি অন্যান্য ঠান্ডা খাবারও তেমনটা খাওয়া হয় না। শীতের প্রভাবে বাইরের পানি এবং খাবার সবই এমনিতেই ঠান্ডা থাকে। তাইতো বেশি বেশি ব্যবহার করার ফলে গরমে ফ্রিজের তাপমাত্রা কত রাখা ভালো সেটা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। খাবার সংরক্ষণের জন্য এখন প্রায় প্রতিটি ঘরে ফ্রিজ রয়েছে। কিন্তু অনেকেই আছে যারা জানিনা এই ফ্রিজের তাপমাত্রা কখন কতটুকু রাখা উচিত।
সঠিক তাপমাত্রায় একদিকে যেমন খাবারকে ভালোভাবে সংরক্ষণ করতে পারে অপরদিকে ফ্রিজ ভালো রাখার পাশাপাশি বৈদ্যুতিক বিলও কমিয়ে আনতে পারে।
গরমে ফ্রিজের রেগুলেটর কত রাখা ভালো
সারাবছর, বিশেষ করে গ্রীষ্মকালে খাবার ভালো রাখার জন্য অবশ্যই গরমে ফ্রিজের তাপমাত্রা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। শীতকালে বাইরের তাপমাত্রা কম থাকে বের হয় ফ্রিজের তাপমাত্রা কম রাখা ভালো।
বর্তমানে বাংলাদেশে যে কয় ধরনের ফ্রিজ পাওয়া যায় তার মধ্যে রেগুলেটর সিস্টেম ফ্রিজে সবচাইতে বেশি ব্যবহৃত হয়। ফ্রিজের দুইটি অংশের মধ্যেও নরমাল অংশে এই রেগুলেটর দেওয়া থাকে। ফ্রিজ ভেদে এই রেগুলেটরের মান ১ থেকে ৭ অথবা ৯ পর্যন্ত হয়ে থাকে। ১ থেকে পাওয়ার যত বাড়তে থাকবে ফ্রিজের তাপমাত্রা তত কমতে থাকবে।
যেহেতু নরমাল এবং ডিপ উভয় অংশে আমরা বিভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণ করি তাই গরমকালে এই রেগুলেটর ৪ কিংবা ৫ এ সেট করে রাখা ভালো। আর যদি খাবারের পরিমাণ কম থাকে কিংবা ফ্রিজের বেশিরভাগ অংশ খালি থাকে তাহলে৩ এ সেট করে রাখা যায়। এতে করে খাবারও নষ্ট হবেনা এবং ফ্রিজে হোক ভালো ঠান্ডা থাকবে। আর আপনি যদি এটা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন তাহলে একটি থার্মোমিটার ব্যবহার করে ফ্রিজের অভ্যন্তরে তাপমাত্রা পরিমাপ করতে পারেন।
গরমে ফ্রিজের তাপমাত্রা সাধারণত ১.৭° সেলসিয়াস থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও রাখাই সবচাইতে ভালো। ধারণা করা হয় যে, এই তাপমাত্রার মধ্যে যে কোন খাবার সবচাইতে বেশি ভালো এবং সতেজ থাকে। তবে ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে কখনোই ফ্রিজের অভ্যন্তরে খাবার রাখা উচিত নয়। এতে করে খাবারে ব্যাকটেরিয়া জমি সেগুলো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
ফ্রিজ ব্যবহারের সাধারণ নিয়মাবলী
আমরা এতক্ষণ তো জানলাম গরমের ফ্রিজের তাপমাত্রা কত রাখা ভালো এবং এর রেগুলেটর কত রাখতে হবে তা নিয়ে। বৈদ্যুতিক যন্ত্র গুলো ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম-কানুন রয়েছে। ফ্রিজের ক্ষেত্রেও কিছু সাধারণ নিয়মাবলী হলো
১। ফ্রিজে খাবার রাখার আগে সেটি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। রুম টেম্পারেচার অর্থাৎ ২৭ ডিগ্রি সেলসিয়াসে খাবার ঠান্ডা করে নিয়ে সেটি ফ্রিজে রাখলে সবচাইতে ভালো থাকে। এতে করে রেফ্রিজারেটরের কম্প্রেসারের উপর চাপ কমবে।
২। যেহেতু এটি একটি বৈদ্যুতিক যন্ত্র তাই নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। আন পুরোনো হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের গ্যাস লিকেহ, কেবল, লাইট, রাবার সিল নষ্ট হতে পারে এমনকি অতিরিক্ত বিদ্যুৎ খরচ হতে পারে। তাই মাঝে মাঝে এগুলো পরিষ্কার এবং যাচাই করা প্রয়োজন।
৩। ঘনঘন ফ্রিজের দরজা খুললে এবং বন্ধ করলে ভিতরে অতিরিক্ত তাপমাত্রা প্রবেশ করে। একই সাথে ভেতরের তাপ গুলো বাইরে বের হয়ে যায়। তাই অপ্রয়োজনে এটাই না খোলাই ভালো।
৪। ফ্রিজের নরমাল বা ডিপ উভয় অংশে যত বেশি খাবার থাকবে এটির ভেতরেও তত বেশি ঠান্ডা থাকবে। অর্থাৎ মোটামুটি বেশি খাবার রাখা ফ্রিজের জন্য ভালো। তবে একদম কানায় কানায় পূর্ণ করাটা উচিত নয়। খাবারে ভরা থাকলে ফ্রিজের ভিতরে তাপমাত্রাও অনেকক্ষণ ধরে কম থাকে।
এতক্ষণ লেখাগুলো পড়ে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গরমে ফ্রিজের তাপমাত্রা কত রাখা ভালো। একইভাবে গডম ও শীতকালে ফ্রিজের রেগুলেটর কত রাখলে খাবার ভালো থাকে সেটিও জেনেছেন। তবে যাই হোক না কেন এর তাপমাত্রা কখনোই ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের দেশে রাখা উচিত নয়।
