আমরা চেষ্টা করি সকল ধরনের নিয়োগের খবর সবার আগে প্রকাশ করতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। সারা দেশজুড়ে লক্ষ লক্ষ তরুণ তরুণী অপেক্ষা করছেন এবারের সার্কুলারে আবেদন করার জন্য। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে।
চলুন এবারের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে নেই।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: এখনো প্রকাশিত হয়নি
আবেদনের শুরুর তারিখ : এখনো প্রকাশিত হয়নি
আবেদনের শেষ সময় : Not Published Yet
মোট পদ সংখ্যা: Not Published Yet
Primary Job Circular 2025 প্রকাশিত হওয়ার সাথে সাথেই এই ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হবে। দয়া করে আমাদের সাথেই থাকুন।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী চাকরির প্রত্যাশীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএ সহ অনার্স বা সমমানের ডিগ্রী পাস হতে হবে। অর্থাৎ অনার্সের রেজাল্ট সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। যদি শিক্ষাজীবনের কোন তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকে তাহলে আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
সাধারণত সিজিপিএস সিস্টেমে ২.৫০ এর নিচে যারা পেয়ে থাকেন তাদেরকে তৃতীয় শ্রেণি ধরা হয়।
শারীরিক শিক্ষা ও সংগীত বিষয়ে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা সমমান ডিগ্রী সম্পন্ন করতে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় গুলি হল সংগীত বিষয়ক ডিগ্রি এবং ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি (BPED।
প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য
• আগ্রহে প্রার্থীকে অনলাইনে আগামী ২৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র সম্পন্ন করতে হবে।
• প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী dpe.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে যথাযথ তথ্য ছবি স্বাক্ষর দিয়ে আবেদন সাবমিট করতে হবে।
• আবেদন করার সময় অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি বিষয়গুলো বারবার রিভিশন দিয়ে নেওয়া প্রয়োজন। যদি কোন ভুল পরিক্ষিত হয় তাহলে ফি পরিশোধের আগে সেটি সংশোধন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে একজন প্রার্থী আবেদনের কপিটি প্রিন্ট করে বারবার যাচাই করে নিতে পারে।
• আবেদন সম্পন্ন হলে টেলিটক সিমের মাধ্যমে ১০ টাকা সার্ভিস চার্জ সহ মোট ১১০ টাকা পরিশোধ করতে হবে।
• টেলিটক সিমের মাধ্যমে আবেদনের ফব পরিশোধ করার পরে চাকরির প্রত্যাশী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। যেটি ব্যবহার করে পরবর্তীতে নির্ধারিত ওয়েবসাইট হতে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
• বিবাহিত মহিলা প্রার্থী স্বামী অথবা পিতা যে ঠিকানায় আবেদন করবে সেই ঠিকানায় তার উপজেলা বা থানা কোটা হিসেবে বিবেচিত হবে।
• যাদের কোটা রয়েছে তারা অবশ্যই কোটার ঘরটি পূরণ করে দেবে এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যত সনদ দাখিল করবে।
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ২০২৫
মোট ৯০ নম্বরের এমসিকিউ বা বহুনির্বাচনের পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক বা ভাইবা পরীক্ষার জন্য বরাদ্দ থাকে ১০ নম্বর। ৯০ নম্বরের এই পরীক্ষার নম্বর বন্টন হল
- বাংলা – ২৫
- ইংরেজি – ২৫
- গণিত – ২০
- বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী – ২০
অর্থাৎ উক্ত বিষয়গুলোর উপরে সর্বমোট ৯০ বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।
প্রাইমারি শিক্ষক নিয়োগের নতুন নিয়ম (Primary Job Circular 2025)
সম্প্রতি নতুন কিছু বিধিমালা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রার্থীরা সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। একই সাথে ৯৩ শতাংশ সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে শুধুমাত্র মেধার ভিত্তিতে। এমনকি সরকারি শিক্ষকরা প্রধান শিক্ষকের ৮০ শতাংশ পদে প্রমোশন পাওয়ারও সুযোগ পাচ্ছেন। যে প্রমোশনের হার আগে ছিল ৬৫%। বাকি ২০% প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে সরাসরি।
কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য বরাদ্দ রয়েছে ৫ শতাংশ। ১ শতাংশ পদ রয়েছে শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের মধ্যে জন্য। আরো ১ শতাংশ কোটাধারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য। কোথায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে মেধারক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।
এই ক্ষেত্রে প্রমোশনযোগ্য যদি কোন প্রার্থী না পাওয়া যায় তাহলে সরাসরি নিয়োগের মাধ্যমে এসকল পদ পূরণ করা হবে। একই সাথে নতুন দুটি বিষয় অর্থাৎ শারীরিক শিক্ষা ও সংগীত বিষয়ের পথ যুক্ত করা হয়েছে।
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ভালো?
ইতিমধ্যে আমি পরীক্ষার সিলেবাস বা মানবন্টন সম্পর্কে আলোচনা করেছে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বাজারে সবচাইতে জনপ্রিয় বই হচ্ছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ গাইড। এটি মূলত প্রফেসর প্রকাশনীর কর্তৃক প্রকাশিত একটি বই। এছাড়াও বাজারে অন্যান্য আরো বই রয়েছে যেগুলো প্রস্তুতির জন্য বেশ ভালো সহায়ক।
তবে এ সকল গাইড বই পড়ার পাশাপাশি সকল বিষয়ে বেসিক জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গণিতের বেসিক বিভিন্ন ও সূত্র এবং বাংলাদেশ, আন্তর্জাতিক ও বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞানগুলি বারবার রিভিশন করে নেওয়া উচিত।
এসকল সাবজেক্ট ভিত্তিক বেসিক জ্ঞান যত ভালো হবে আপনার প্রস্তুতি নেয়া হতো বেশি সহজ হবে। যারা এবার প্রথমবারের মতো প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য বিগত সালের প্রশ্নগুলো দেখা প্রয়োজন। এতে করে প্রশ্নের প্যাটার্ন এবং কি কি পড়তে হবে সে সম্পর্কে ভালো ধারণা হবে। যদি আপনার কাছে ইতিমধ্য প্রাইমারির প্রশ্ন না থাকে তাহলে আমাদের এই ফেসবুক পেইজে Kholok Facebook যোগাযোগ করতে পারেন।
