Primary Question Bank SolutionGovt Job Preperation

প্রিয় চাকুরী প্রত্যাশী ভাই ও বোন। সবাইকে আজকের ব্লগে স্বাগতম। বিগত সালের প্রশ্ন, উত্তর এবং ব্যাখ্যা নিয়ে প্রাইমারি প্রশ্ন ব্যাংক ব্লগের মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদের চাকরির প্রস্তুতি কে কিছুটা সহজ করার। যেকোনো সরকারি কিংবা পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে বিগত সালে আসা প্রশ্নগুলি এনালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ।

এতে করে সামগ্রিক পরীক্ষা সম্পর্কে ধারণা হয় এবং প্রত্যেকটি টপিক্স সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়। তারে ধারাবাহিকতায় প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ প্রশ্ন ব্যাংকের পাশাপাশি আমি অন্যান্য সরকারি চাকরির প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি।

আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি Primary Question Bank 2023 তৃতীয় ধাপের সমাধান। এ সমাধানটি আপনারা চাইলে এখান থেকে পড়তে পারেন অথবা কারো যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক পেইজ

একই সাথে যদি কোন প্রশ্ন ভুল বা অসঙ্গতি পরিলক্ষিত হয় তাহলেও দয়া করে আমাদের জানাবেন। আমরা সাথে সাথে সেটি সমাধান করার চেষ্টা করব।

পদের নামঃ সহকারী শিক্ষক

পরীক্ষার তারিখঃ ২৯ মার্চ ২০২৪
৩য় ধাপের পরীক্ষা: (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ)
সময়: ৬০ মিনিট (১ ঘণ্টা)
পূর্ণমান: ৭৫
১। কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়?
ক. লর্ড বেন্টিংক
খ. লর্ড কর্ণওয়ালিশ
গ. লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ গ. লর্ড মাউন্ট ব্যাটেন
২। What kind of noun is ‘Infant’?
ক. Common
খ. Collective
গ. Material
ঘ. Proper
উত্তরঃ ক. Common (শিশু বা বাচ্চা)
৩। a⁻3 = 0.2 হলে a¹² এর মান কত? 
ক. 526
খ. 525
গ. 125
ঘ. 625
উত্তরঃ ঘ. 625
৪। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৬ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?
ক. ৪৮
খ. ৬০
গ. ১২
ঘ. ২৪
উত্তরঃ ঘ. ২৪
রম্বসের ক্ষেত্রফল = ১/২× কর্ণদ্বয়ের গুনফল =১/২×৮×৬=২৪
৫। ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
ক. ৩৭.৮৭
খ. ৩৬.৭৮
গ. ৩৭.৭৮
ঘ. ৩৬.৮৭
উত্তরঃ গ. ৩৭.৭৮
তাপমাত্রা ফারেনহাইট (F) থেকে সেলসিয়াস (C) এ রূপান্তরের জন্য নিম্নলিখিত সূত্রটি ব্যবহার করা হয়:
C = (F – 32) × 5 / 9
এখানে F = 100 বসিয়ে পাই:
C = (100 – 32) × 5 / 9
C = 68 × 5 / 9
C = 340 / 9
C ≈ 37.77 বা 37.8
সুতরাং, ১০০°F = ৩৭.৭৮°C।
৬। কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
ক. ৩৬
খ. ৩৫
গ. ৫৩
ঘ. ৬৩
উত্তরঃ ক. ৩৬
৪ এর ১/২ + ৬ = 2x/৩
2x/৩-x/2 = ৬
(৪x-৩x)/৬=৬
x=৩৬
৭। ‘কাঁদো নদী কাঁদো’ এর রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. শহীদুল্লাহ কায়সার
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. ‍মুনীর চৌধুরী
উত্তরঃ গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
কাঁদো নদী কাঁদো’ (১৯৬৮) উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ।
লেখকের উল্লেখযোগ্য উপন্যাস – লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪), কদর্য এশীয় ইত্যাদি।
ছোটগল্প সংগ্রহ – নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প প্রভৃতি।
৮। একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট? সংখ্যাটি কত?
ক. ৬৮০
খ. ৬৩০
গ. ৬৫৫
ঘ. ৬৭৫
উত্তরঃ ক. ৬৮০
৯। ০÷০ = কত?
ক. ১
খ. অনির্ণেয়
গ. ০.০
ঘ. ০
উত্তরঃ খ. অনির্ণেয়
কোনো সংখ্যাকে ০ দিয়ে ভাগ করা যায় না।
১০। ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই?
ক. মিজোরাম, ত্রিপুরা
খ. আসাম, মেঘালয়
গ. অরুণাচল, মণিপুর
ঘ. মেঘালয়, মিজোরাম
উত্তরঃ গ. অরুণাচল, মণিপুর
১১। যদি a + b = 2, ab = 1 হয় তবে a এবং b এর মান কত?
ক. 1, 1
খ. – 1, 3
গ. -3, -4
ঘ. 0.2
উত্তরঃ ক. 1, 1
১২। একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি.মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত?
ক. ১৫ মিটার
খ. ২০ মিটার
গ. ৫ মিটার
ঘ. ১০ মিটার
উত্তরঃ গ. ৫ মিটার
মোট অতিক্রান্ত দূরত্ব = ১০ কিমি
আমরা জানি, ১ কিমি = ১০০০ মিটার।
অতিক্রান্ত দূরত্ব = ১০ × ১০০০ মিটার = ১০০০০ মিটার।
চাকার পরিধি = মোট অতিক্রান্ত দূরত্ব / মোট ঘূর্ণন সংখ্যা চাকার পরিধি = ১০০০০ মিটার / ২০০০ বার
চাকার পরিধি = ৫ মিটার
১৩। Identify the correct spelling:
ক. Equalibrium
খ. Equilibrium
গ. Equalbrium
ঘ. Equllebrium
উত্তরঃ খ. Equilibrium (সাম্যবস্থা বা ভারসাম্য)
Equilibrium = state of balance
১৪। ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. ফার্সী
খ. হিন্দি
গ. উর্দু
ঘ. তুর্কী
উত্তরঃ ঘ. তুর্কী
১৫। ‘I will do it tomorrow’ এ বাক্যে Tomorrow কোন parts of Speech?
ক. Adverb
খ. Adjective
গ. Noun
ঘ. Verb
উত্তরঃ ক. Adverb
‘Tomorrow’ শব্দটি ক্রিয়া (do) কখন সম্পন্ন হবে – তা নির্দেশ করছে। এটি প্রশ্নের উত্তর দেয় “When will I do it?” (কখন করব?), তাই এটি একটি (Adverb)
১৬। ‘জরা’ এর বিপরীত শব্দ কোনটি? 
ক. জীবন
খ. মৃত্যু
গ. যৌবন
ঘ. পতিত
উত্তরঃ গ. যৌবন
১৭। জাতিসংঘের সংস্থা IPCC এর পূর্ণরূপ কোনটি?
ক. International Public Committee for Climate Change
খ. International Panel on Climate Change
গ. Intergovernmental Panel on Climate Change
ঘ. Intrgovernmental Panel on Climate Change
উত্তরঃ গ. Intergovernmental Panel on Climate Change
প্রতিষ্ঠা: এই সংস্থাটি বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) দ্বারা ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।
কাজ: IPCC-এর প্রধান কাজ হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সমস্ত বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং আর্থ-সামাজিক তথ্যের মূল্যায়ন করে নিয়মিত রিপোর্ট তৈরি করা। এই রিপোর্টগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য আন্তর্জাতিক আলোচনা এবং নীতি নির্ধারণে ব্যবহার করা হয়।
নোবেল পুরস্কার: ২০০৭ সালে IPCC এবং অ্যাল গোর যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
১৮। Sapling শব্দের অর্থ কি? 
ক. ঔষধ
খ. নমুনা
গ. আদর করা
ঘ. চারাগাছ
উত্তরঃ ঘ. চারাগাছ
১৯। বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
ক. ৪ বছর
খ. ৮ বছর
গ. ৫ বছর
ঘ. ৩ বছর
উত্তরঃ ক. ৪ বছর
I = npr
4800 = (10000*12*n)/100
4800 = 1200n
n= 4 years
২০। Which sentence is correct?
ক. He needs not go.
খ. He need not go.
গ. He do not need to go.
ঘ. He does not need go.
উত্তরঃ খ. He need not go.
২১। কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে?
ক. ২০০
খ. ৩০০০
গ. ২৫০
ঘ. ১০০
উত্তরঃ ক. ২০০
২২। ‘যা বলা হবে’ এর বাক্যে সংকোচন কোনটি?
ক. উক্ত
খ. বাক্য
গ. ভবিতব্য
ঘ. বক্তব্য
উত্তরঃ ঘ. বক্তব্য
২৩। ‘বিবর’ শব্দের অর্থ কি? 
ক. চূড়া
খ. বরহীনা
গ. বরহীন
ঘ. গহ্বর
উত্তরঃ ঘ. গহ্বর
২৪। ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক কে?  
ক. জহির রায়হান
খ. আব্দুল জব্বার খান
গ. শেখ নিয়ামত আলী
ঘ. খান আতাউর রহমান
উত্তরঃ খ. আব্দুল জব্বার খান (Abdul Jabbar Khan)
জন্ম: ১৯১৬ সালের ৬ মে, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা।
মৃত্যু: ১৯৮৯ সালের ২৭ ডিসেম্বর।
প্রতিষ্ঠিত সংস্থা: চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি ‘ইকবাল ফিল্মস’ নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন।
অন্যান্য চলচ্চিত্র: ‘নদী ও নারী'(১৯৬৪), ‘নাচঘর'(১৯৬৭)
‘মুখ ও মুখোশ’ ছিল বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা ৩ আগস্ট, ১৯৫৬ সালে মুক্তি পেয়েছিল।
২৫। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ড বাক্যের পর বসে?
ক. কমা
খ. দাঁড়ি
গ. সেমিকোলন
ঘ. কোলন
উত্তরঃ ক. কমা
২৬। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? 
ক. ২০ টি
খ. ২১ টি
গ. ১৮ টি
ঘ. ২২ টি
উত্তরঃ ক. ২০ টি
২৭। একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত? 
ক. ৪৪%
খ. ১০%
গ. ২৪%
ঘ. ২০%
উত্তরঃ ক. ৪৪%
একটি বৃত্তের ক্ষেত্রফল πr^2 দ্বারা প্রদত্ত, যেখানে r হল বৃত্তের ব্যাসার্ধ। ব্যাস বাড়ানো মানে ব্যাসার্ধ
বাড়ানো, তাই ক্ষেত্রফল বৃদ্ধি পাবে।
ব্যাস ২০% বাড়ানো মানে ব্যাসার্ধ ১.২০ গুণ বৃদ্ধি পাবে।
সুতরাং, ক্ষেত্রফল বৃদ্ধি হবে:
(1.2r)^2/r^2  – 1
= 1.44 – 1
= 0.44
= 44%
অতএব, একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল ৪৪% বৃদ্ধি পাবে।
২৮। দুটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত? 
ক. ৪২
খ. ৩৩
গ. ২৮
ঘ. ২২
উত্তরঃ গ. ২৮
২৯। ‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখ?
ক. অমিয় চক্রবর্তী
খ. ফররুখ আহমদ
গ. আহসান হাবীব
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ ক. অমিয় চক্রবর্তী
৩০। ‘চাঁদ দেখা যাচ্ছে’- এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? 
ক. ভাববাচ্য
খ. কর্মকর্তৃবাচ্য
খ. কর্তৃবাচ্য
ঘ. কর্মবাচ্য
উত্তরঃ খ. কর্মকর্তৃবাচ্য
যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, কর্ম পদটিই কর্তার মতো কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে।
যেমনঃ চাঁদ দেখা যাচ্ছে, কাজটি ভালো দেখায় না
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
যেমন: আমার খাওয়া হবে না।
যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃ বাচ্যের বাক্য বলে।
যেমন: ছাত্ররা অঙ্ক করছে।
যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে।
যেমন: শিকারি কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে।
৩১। Call name indicates – 
ক. Rebuking
খ. Calling
গ. Calling Bell
ঘ. Speaking
উত্তরঃ ক. Rebuking
Rebuking: তিরস্কার করা, ভর্ৎসনা করা
Calling: ডাকা, আহ্বান করা, ডাক দেওয়া।
Calling Bell: ডাকার ঘণ্টা বা দরজার ঘণ্টা
Speaking: কথা বলা, বাক্যালাপ করা বা বক্তৃতা করা।
৩২। ‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত’ – এ উক্তিটি কার? 
ক. সুভাষ মুখোপাধ্যায়
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. শামসুর রাহমান
ঘ. কামিনী রায়
উত্তরঃ ক. সুভাষ মুখোপাধ্যায়
৩৩। ‘চোরাবালি’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. মানিক বন্দোপাধ্যায়
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. বিষ্ণু দে
উত্তরঃ ঘ. বিষ্ণু দে
৩৪। He was dressed — a black suit. 
ক. by
খ. for
গ. with
ঘ. in
উত্তরঃ ঘ. in
৩৫। 9x + 9x + 9x = কত? 
ক. 32x+1
খ. 27x
গ. 3×3
ঘ. 93x
উত্তরঃ ক. 32x+1
৩৬। আন্দামান ও নিকোবর দ্বীপ পুঞ্জের রাজধানী কোনটি? 
ক. পুদুচেরি
খ. দাদরা
গ. পোর্ট ব্লেয়ার
ঘ. সিকিম
উত্তরঃ গ. পোর্ট ব্লেয়ার
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় এখানে বিখ্যাত সেলুলার জেল (Cellular Jail) বা কালাপানি কারাগারটি স্থাপন করা হয়েছিল, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের বহু বিপ্লবীর নির্বাসনের স্থান ছিল।
পোর্ট ব্লেয়ারে একটি আন্তর্জাতিক বিমানবন্দর (বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর) এবং একটি প্রধান সমুদ্র বন্দর রয়েছে।
এই শহরটি পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। এখানকার দর্শনীয় স্থানগুলির মধ্যে সেলুলার জেল, মানববিদ্যা সংগ্রহশালা (Anthropological Museum) এবং করবিন’স কোভ সমুদ্র সৈকত অন্যতম।
৩৭। Which sentence is correct? 
ক. One of my friends is sick
খ. One of my friend is sick.
গ. One of my friends are sick
ঘ. One of my friend been sick
উত্তরঃ ক. One of my friends is sick
Plural Noun “One of” (অনেকগুলির মধ্যে একটি) ব্যবহারের পর, যে দলটি থেকে একটি জিনিসকে বেছে নেওয়া হচ্ছে, সেই দলের নামটি অবশ্যই বহুবচন (Plural) হতে হবে।
সঠিক: friends (অনেক বন্ধু)
ভুল: friend (এক বন্ধু)
এই কারণে অপশন খ এবং ঘ ভুল।
বাক্যের মূল কর্তা হলো “One” (একটি)। যেহেতু কর্তাটি একবচন, তাই ক্রিয়া (Verb) বা সাহায্যকারী ক্রিয়াটিও একবচন (Singular) হবে।
সঠিক: is sick (একবচন ক্রিয়া)
ভুল: are sick (বহুবচন ক্রিয়া)
এই কারণে অপশন গ ভুল।
সুতরাং, সঠিক গঠনটি হলো: “One of my friends is sick.” (আমার বন্ধুদের মধ্যে একজন অসুস্থ)।
৩৮। ব্যায়ামে শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? 
ক. করণে ৭মী
খ. কর্মে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ ক. করণে ৭মী
যে উপায়ে বা যন্ত্রের সাহায্যে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে করণ কারক বলে। এখানে ‘ব্যায়াম’ হলো শরীর ভালো থাকার উপায় বা মাধ্যম।
বিভক্তি নির্ণয় (৭মী বিভক্তি):
মূল শব্দ: ব্যায়াম।
পদ: ব্যায়ামে।
‘ব্যায়াম’ শব্দের শেষে ‘এ’ ধ্বনি যুক্ত হয়ে ‘ব্যায়ামে’ শব্দটি গঠিত হয়েছে। বাংলা ব্যাকরণে ‘এ’, ‘তে’, ‘য়’ হলো ৭মী বা অধিকরণ বিভক্তি।
৩৯। Rudimentary শব্দের অর্থ কি? 
ক. প্রাথমিক
খ. স্বল্পভাষী
গ. বিরক্তিবোধ
ঘ. হাস্যকর
উত্তরঃ ক. প্রাথমিক
৪০। ‘বাংলা সাহিত্যের কথা’ কার রচিত? 
ক. ডঃ হুমায়ুন আহমেদ
খ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
গ. ডঃ সুকুমার সেন ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
৪১। Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা? 
ক. পাকিস্তান
খ. ভারত
গ. বাংলাদেশ
ঘ. শ্রীলঙ্কা
উত্তরঃ গ. বাংলাদেশ
৪২। √2/√6+2= কত?
ক. √3 – √2
খ. √3 + 2
গ. √3 + √2
ঘ. 3 -√2
উত্তরঃ ক. √3 – √2
৪৩। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? 
ক. ৮টি
খ. ৯টি
গ. ১০ টি
ঘ. ১২টি
উত্তরঃ গ. ১০ টি
৪৪। ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে? 
ক. ৪৫০ টাকা
খ. ৬৫০ টাকা
গ. ৫০০ টাকা
ঘ. ৬০০ টাকা
উত্তরঃ ক. ৪৫০ টাকা
: আমরা জানি, I= pnr
∴ I = ১০০০০ × (৯/১২) × ৬/১০০
= ৪৫০ টাকা
৪৫। Either he or his friends ___ done it. 
ক. are
খ. has
গ. have
ঘ. is
উত্তরঃ গ. have
৪৬। ‘সোনালি কাবিন’ কাব্যের রচয়িতা কে? 
ক. হাসান হাফিজুর রহমান
খ. আল মাহমুদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. শক্তি চট্টোপাধ্যায়
উত্তরঃ খ. আল মাহমুদ
৪৭। একটি গাড়ির চাকা যদি মিনিটে ৯০ বার ঘোরে, ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
ক. ১৮০ ডিগ্রি
খ. ২৭০ ডিগ্রি
গ. ৩৬০ ডিগ্রি
ঘ. ৫৪০ ডিগ্রি
উত্তরঃ ঘ. ৫৪০ ডিগ্রি
৪৮। An adverb does not modify?
ক. Adjective
খ. Verb
গ. Adverb
ঘ. Noun
উত্তরঃ ঘ. Noun
৪৯।`কুসুম্বা’ মসজিদ কোথায় অবস্থিত?
ক. বাগেরহাট জেলায়
খ. ঢাকার লালবাগে
গ. নওগা জেলায়
ঘ. পুরান ঢাকায়
উত্তরঃ গ. নওগা জেলায়
৫০। মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ- 
ক. মন+অহর
খ. মন+হর
গ. মনঃ+হর
ঘ. মনো+হর
উত্তরঃ গ. মনঃ+হর
৫১। Forgery শব্দের বাংলা পরিভাষা কি?
ক. তদ্বরূপ
খ. বাজেয়াপ্ত
গ. পূর্বাভাস
ঘ. জালিয়াতি
উত্তরঃ ঘ. জালিয়াতি
৫২। ‘ষড়ঋতু’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. দ্বিগু
উত্তরঃ ঘ. দ্বিগু
৫৩। মালদ্বীপের প্রধান ভাষা কোনটি?
ক. দিভেহী
খ, মালয়
গ. আরবী
ঘ. হিন্দি
উত্তরঃ ক. দিভেহী
৫৪। The synonym of ‘Outest’ Is-
ক. Lost
খ. Outside
গ. Beginning
ঘ. Fall
উত্তরঃ গ. Beginning
৫৫। ‘Proletariat’ শব্দটির সঠিক বাংলা কি?
ক. রাজগোষ্ঠী
খ. বিপদাপন্ন
গ. সর্বহারা
ঘ. সাহিত্যিক
উত্তরঃ গ. সর্বহারা
৫৬। Indefinite pronoun এর উদাহরণ কোনটি?
ক. Who
খ. Mine
গ. We
ঘ. Several
উত্তরঃ ঘ. Several
৫৭। Time after twilight and before night _______. 
ক. Madnight
খ. Dawn
গ. Dusk
ঘ. Moonlite
উত্তরঃ গ. Dusk
৫৮। The poet of Beauty is –
ক. Wordsworth
খ. Keats
গ. Milton
ঘ. Eliot
উত্তরঃ খ. Keats
৫৯। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল- 
ক. ৪০০-৮০০ খ্রিঃ
খ. ৫০০-১০০০ খ্রিঃ
গ. ৭০০-১৪০০ খ্রিঃ
ঘ. ৬৫০-১২০০ খ্রিঃ
উত্তরঃ ঘ. ৬৫০-১২০০ খ্রিঃ
৬০। কোনটি Abstract Noun?
ক. Humanity
খ. Human
গ. Humane
ঘ. Inhuman
উত্তরঃ ক. Humanity
৬১। তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে?
ক. তুরস্ক
খ. আফগানিস্তান
গ. শ্রীলঙ্কা
ঘ. সৌদি আরব
উত্তরঃ খ. আফগানিস্তান
৬২। ১৬ কোটির ১% কত?
ক. ১ কোটি ৬০ লক্ষ
খ. ১৬ লক্ষ
গ. ১৬ হাজার
ঘ. ২০ হাজার
উত্তরঃ খ. ১৬ লক্ষ
৬৩। ১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
ক. ৫
খ. ৬
গ. ২
ঘ. ৩
উত্তরঃ ক. ৫
৬৪। ‘Open the door’ (Make it passive) 
ক. The door is opened.
খ. Let the door be opened.
গ. Let the door opened.
ঘ. Let the door open.
উত্তরঃ খ. Let the door be opened.
৬৫। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? 
ক. পাল
খ. চন্দ্র
গ. দেব
ঘ. রাঢ়
উত্তরঃ গ. দেব
৬৬। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫, ভাগশেষ থাকবে?
ক. ১৪
খ. ১৬
গ. ১০
ঘ. ১২
উত্তরঃ  ঘ. ১২
৬৭। করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিজেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পান। তার মাসিক বেতন কত?
ক. ২৯৭০
খ. ৩০৭০
ঘ. ৩১৭০
ঘ. ৩০০০
উত্তরঃ  ঘ. ৩০০০
৬৮। Have you ever been — Dhaka?
ক. at
খ. to
গ. in
ঘ. on
উত্তরঃ খ. to
৬৯। রোম সম্রাজ্যের প্রথম সম্রাট কে?
ক. রমিউলাস অগাস্টাস
খ. জুপিটার
গ. রাজা রোমিউলাস
ঘ. অগাস্টাস সিজার
উত্তরঃ ঘ. অগাস্টাস সিজার
৭০। ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো না?
ক. শাসনতান্ত্রিক কাঠামো
খ. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
গ. স্বতন্ত্র মুদ্রাব্যবস্থা
ঘ. বিচার ব্যবস্থা
উত্তরঃ ঘ. বিচার ব্যবস্থা
৭১। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়?
ক. সেক্সপিয়ার ও ইলিয়ট
খ. সেক্সপিয়ার ও ভলতেয়ার
গ. রুশো ও ভলতেয়ার
ঘ. প্লেটো ও এরিস্টটল
উত্তরঃ গ. রুশো ও ভলতেয়ার
৭২। ‘মুজিববর্ষ’ কোন সমাস? 
ক. দ্বন্দ সমাস
খ. দ্বিগু সমাস
গ. কর্মধারয় সমাস
ঘ. অভ্যয়ীভাব সমাস
উত্তরঃ গ. কর্মধারয় সমাস
৭৩। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ?
ক. ৩ এপ্রিল
খ. ৪ এপ্রিল
গ. ১ এপ্রিল
ঘ. ২ এপ্রিল
উত্তরঃ ঘ. ২ এপ্রিল
৭৪। Bangladesh was — in 1971.
ক. Liberation
খ. Liberated
গ. Liberate
ঘ. Liberating
উত্তরঃ খ. Liberated
৭৫। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে?
ক. ৪২
খ. ৩৯
গ. ৪০
ঘ. ৪১
উত্তরঃ গ. ৪০

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *