আমাদের সমাজের অন্যতম সম্মানজনক পেশা হচ্ছে শিক্ষকতা। তবে, এ সকল চাকরিতে আর্থিক সুযোগ-সুবিধা কেমন তার সম্পর্কে জানতেও অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন। প্রাইমারি শিক্ষকদের বেতন কত টাকা তা নিয়ে আজকে আলোচনা করব।
আর কিছুদিন পরেই প্রকাশিত হতে যাচ্ছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিবছরই সার্কুলারের মাধ্যমে হাজার হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়ে থাকে। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত স্কুলে গিয়ে যোগদান করেন এবং প্রতি মাসে সরকারের দেওয়া নির্ধারিত বেতন উত্তোলন করতে পারেন। তবে যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন কিংবা ভবিষ্যতে লক্ষ্য আছে শিক্ষকতা পেশায় যোগদান করার তাদের জন্য কিছু বিষয জানা অবশ্যই জরুরী। যার মধ্যে অন্যতম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কত টাকা তা জানা।
কারণ পরিবারের বিভিন্ন চাহিদা পূরণের জন্য প্রতি মাসে প্রয়োজন অর্থের। তাই এই চাকরিটি আপনার জন্য উপকারী হবে কিনা তা জেনে নেওয়ার জন্য নিচে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
প্রাইমারি শিক্ষকদের বেতন কত টাকা
বাংলাদেশ প্রাথমিক ও কোন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে জানা যায়, একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে বেতন পেয়ে থাকেন। যেই বেতন কিনা ১১,০০০ হাজার টাকা থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এখানে মূল বেতন ১১ হাজার টাকা। এই বেতনের সাথে রয়েছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা যাতায়াত ভাতা ইত্যাদি। তবে সর্বমোট বেতন নির্ভর করে আনুষঙ্গিক আরো কিছু বিষয়ের উপর।
যেমন সিটি কর্পোরেশন এলাকাগুলোতে বাড়ি ভাড়া প্রদান করা হয় মূল বেতনের ৬০%। রাজশাহী, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার পৌর এলাকাগুলোর জন্য বাসা ভাড়া প্রদান করা হয় মূল বেতনের ৫০%। অন্য এলাকাগুলোতে বাসা ভাড়া মূল বেতনের ৪৫ শতাংশ।
প্রাথমিক শিক্ষকরা মোট কত টাকা বেতন পেয়ে থাকেন
যদি কোন শিক্ষক ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় যোগদান করেন তাহলে সব নিয়ে বেতন পান ১৯,৫০০ টাকা। অন্যান্য শহরের পৌর এলাকায় যেমন চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ ইত্যাদি বেতন হয় ১৮ হাজার ৫০০ টাকা। গ্রাম এবং অন্যান্য স্থানে বেতন পাওয়া যায় সর্বমোট ১৭ হাজার ৯৫০ টাকা।
অফিস সহায়ক পদে কি কাজ করতে হয় জানতে এখানে প্রবেশ করুন।
তবে প্রাইমারি শিক্ষকদের বেতন এর পাশাপাশি প্রতিবছর দুইটি উৎসব ভাতা প্রদান করা হয়। প্রতিটি উৎসব ভাতার পরিমাণ প্রায় ১১,০০০ টাকা। এমনকি চাকরির বয়স বৃদ্ধির সাথে সাথে প্রতিবছর মূল বেতনের ৫০% হারে বেতন বৃদ্ধি পায়। এছাড়াও একটি বৈশাখী ভাতা রয়েছে যেটি কিনা মূল বেতনের ২০ শতাংশ। পুরো চাকুরী জীবনে একজন প্রাথমিক শিক্ষক সাধারণত দুটি টাইম স্কেল পেয়ে থাকেন।
প্রাথমিক শিক্ষকদের প্রমোশন সুবিধা কেমন
সরকারি নিয়ম অনুযায়ী একজন সহকারী শিক্ষক ভবিষ্যতে প্রমোশন পেয়ে সহকারীর প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক হতে পারবেন। তবে বাস্তবে দেখা গিয়েছে যে এই প্রমোশন প্রক্রিয়া বেশ ধীরগতি। কেউ কেউ ২০ থেকে ২৫ বছর চাকরি করে প্রথম প্রমোশন পান আবার কেউ কেউ সারা জীবন চাকরি করেও প্রমোশন সুবিধা পান না। কারণ একজন সরকারি শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে প্রমোশন দেওয়া হয় আসন খালি থাকা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ সুবিধা
প্রাইমারি শিক্ষকদের বেতন কত টাকা শেষ সম্পর্কে আমরা জেনেছি। বর্তমানে এ ছাড়াও অনেক আর্থিক এবং চিকিৎসার সুবিধা প্রদান করা হচ্ছে। যেমন কোন শিক্ষক অসুস্থ হলে চিকিৎসার জন্য কল্যাণ তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়। আবার যোগ্যতার সাপেক্ষে এক বছর দেশের বাইরে পড়াশোনা করার সুযোগ রয়েছে।
চাকুরীর মেয়াদ পূর্ণ হলে অথবা নির্ধারিত সময় এরপর আপনি পেনশনের আওতাভুক্ত হবেন। এক্ষেত্রে আজীবন আর্থিক স্বচ্ছলতার নিশ্চয়তা রয়েছে। আবার ৬৫ বছরের বয়স বেশি হলে প্রতি মাসে চিকিৎসা পাতা হিসেবে ২৫০০ টাকা করে প্রদান করা হয়।
