ইতিমধ্য এই বছর এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অনেকেই আবার কাঙ্খিত ফলাফল না পেয়ে কিছুটা দুশ্চিন্তায় ভুগছেন। তাদের জন্যই আজকে লিখতে বসেছি এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ করার নিয়ম কি। যারা কিনা নির্ধারিত বা নির্দিষ্ট সাবজেক্টে আশানূরুপ নম্বর পাননি তারা পুনরায় খাতা যাচাই করার আবেদনের সুযোগ পাবেন।
অন্যান্য বারের মত এবারও এই এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফি নির্ধারণ করা হয়েছে সাবজেক্ট প্রতি ১২৫ টাকা। ধরুন কোন একজন শিক্ষার্থী ইংরেজিতে বি গ্রেড পেয়েছে বক ফেল করেছে। কিন্তু সেই শিক্ষার্থীর আত্মবিশ্বাস রয়েছে যে সে অনেক ভালো পরীক্ষা দিয়েছে এবং ইংরেজিতে “এ প্লাস’ পাওয়ার যোগ্য। তাই তার পরীক্ষার খাতাটি পুনরায় যাচাই করার জন্য অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবে। যেদিকেই আমরা বোর্ড চ্যালেঞ্জ নামে অভিহিত করতে থাকে। একজন শিক্ষার্থী চাইলে একাধিক বিষয়ের জন্য এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন।
কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু হবে
যেহেতু ১০ জুলাই ২০২৫ অর্থাৎ আজকেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তাই বোর্ড চ্যালেঞ্জের নির্ধারিত তারিখ এখন পর্যন্ত জানানো হয়নি। তবে আশা করা যাচ্ছে যে আগামী ১১ জুলাই ২৫ তারিখ হতে এসএমএসের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন সম্পন্ন করা যাবে।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে
একজন শিক্ষার্থী চাইলে একটি সাবজেক্টের জন্য আবেদন করতে পারেন এবং যার জন্য খরচ হবে মাত্র ১২৫ টাকা। আর যদি ২ টি সাবজেক্টের জন্য আবেদন করে তাহলে খরচ হবে ২৫০ টাকা। এভাবে যত বেশি বিষয়ের জন্য আবেদন করবেন টাকার পরিমান অন্তত বৃদ্ধি পাবে।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম কি
এই আবেদনটি করার জন্য শিক্ষার থেকে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে। আবেদন করার ধাপগুলো নিম্নে উল্লেখ করা হলো।
১। সিমের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করতে হবে RSC
২। RSc টাইপ করার পর একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম ৩ অক্ষর লিখতে হবে
৩। বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখার পর আরেকবার স্পেস দিয়ে রোল নম্বর এবং পুনরায় স্পেস দিয়ে বিষয় কোড লিখতে হবে।
৪। সবগুলো তথ্য দেওয়ার পর ম্যাসেজটি সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে।
কোন শিক্ষার্থী চাইলে একটি এসএমএসের মাধ্যমেই একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে বিষয় কোড গুলি কমা দিয়ে লিখতে হবে
উদাহরণ: কোন একজন শিক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে এসেছে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সে ইংরেজি বিষয়ে ফেল করেছে অথবা রেজাল্ট খারাপ হয়েছে। তাই তার এসেছি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম হবে নিম্নরূপ
RSC DHA 123456 107
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। উপরে আবেদনের প্রথম আর RSC পরে ঢাকা বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখে দিয়েছে। তারপর শিক্ষার্থী রোল নম্বর এবং সর্বশেষ 107 হচ্ছে ইংরেজি বিষয়ের বিষয় কোড। কেউ যদি আরো কোন বিষয়ের আবেদন করতে যায় তাহলে শুধুমাত্র 107 এরপর কমা দিয়ে সেই নির্ধারিত বিষয়ে কোড লিখে দিলেই হবে। তারপর এই এসএমএস টি সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে।
মেসেজ সেন্ড করার পর ফিরতি আরো একটি ম্যাসেজ আসবে। যেই মেসেজের সর্বমোট ফি এর পরিমাণ উল্লেখ করা থাকবে। এসএসসি বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কনফার্ম করতে চায় তাহলে
RSC YES 667788 01711000000
এভাবে একটি এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে শুধুমাত্র RSC লিখার পর YES অর্থাৎ সম্মতি তারপর একটি স্পেস দিয়ে এসএমএসের উল্লেখিত পিন নম্বর এবং একটি স্পেস দিয়ে যোগাযোগের জন্য ফোন নাম্বার দিতে হবে। একইভাবে মেসেজটি ১৬২২ নম্বরে পাঠাতে হবে। YE লেখার পর যে পেন্টি দিতে হবে সেটি ফিরতে এসএমএসে লেখা থাকবে।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল কবে দিবে
যেহেতু সবাই মাত্র রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে তাই ফলাফলের নির্ধারিত তারিখ এখন পর্যন্ত জানানো হয়নি। এসেছে বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফলাফল আশা করা যাচ্ছে চলতি মাসেই দিতে পারেন। তবে সুনির্দিষ্ট তারিখ যখন কর্তৃপক্ষ ঘোষণা করবে তখন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সেটিও জানিয়ে দেওয়া হবে।
ম্যাজিস্ট্রেট কিভাবে হওয়া যায় জানতে এখানে প্রবেশ করুন।

আমি একটা সাবজেক্টে ফেল করচি সামাধান আছে কি তাড়াতাড়ি বলেন একটু
Again Exam Dite hobe.
আমার খুবই প্রয়োজন দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষায় রেজাল্ট দিচে আমি একটা সাবজেক্টে ফেল করচে সামাধান আছে কি বিষয় নাম আরবী ২য়
Board Challenge korte paren..
আবার পরীক্ষা দিতে হবে।