একজন শিক্ষার্থীর জীবনে প্রথম এবং সবচাইতে বড় পাবলিক পরীক্ষা হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষা। এমনকি এই পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ই বেশ চিন্তিত থাকেন। আজকে আমি আলোচনা করব এসএসসিতে কয়টি বিষয়ে A+ পেলে GPA 5 থাকবে।
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় সকল শিক্ষার্থীরই মনের একটি স্বপ্ন থাকে যে সে এ প্লাস পাবে। কিন্তু যথাযথ প্রিপারেশনের অভাব এবং পরীক্ষায় ভুল ইত্যাদি কারণে এটি মিস হয়ে যেতে পারে। তবে সর্বনিম্ন কয়টি বিষয়ে এ প্লাস পেলে টোটাল রেজাল্ট জিপিএ ফাইভ থাকবে তা নিয়ে অনেকে আবার জানতে আগ্রহী।
আগে জানুন গোল্ডেন এ প্লাস (Golden A+) কি
নূন্যতম এ প্লাস থাকার জন্য কতটি বিষয়ে কি রেজাল্ট থাকতে হবে সেটা জানার আগে চলুন জেনে নেই গোল্ডেন এ প্লাস কি। এসএসসিতে সাধারণত ১০ টি বিষয়ে পরীক্ষা হয়ে থাকে। এই দশটি বিষয়ে হলো
১. বাংলা
২. ইংরেজি
৩. গণিত
৪. আইসিটি
৫. বিজ্ঞান অথবা বাংলাদেশের বিশ্বপরিচয়
৬. গ্রুপ সাবজেক্ট তিনটি (বিজ্ঞান বিভাগের জন্য সাধারণত পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত)
৭. অপশনাল বিষয় ১ টি
৮. ধর্ম ও নৈতিক শিক্ষা
উপরের এই ১০টি বিষয়ে যদি কেউ ৮০ বা তার বেশি নাম্বার প্রায় অর্থাৎ প্রতিটি বিষয়ে প্লাস থাকে তাহলে সে পাবে গোল্ডেন এ প্লাস। এর মানে হচ্ছে একজন শিক্ষার্থীর প্রত্যেকটি সাবজেক্টে আলাদাভাবে নম্বর ৮০ বা তারচেয়ে বেশি।
এসএসসিতে কয়টি বিষয়ে A+ পেলে GPA 5 থাকবে
আমরা জানি এই প্রতিটি সাবজেক্টের জন্য পয়েন্ট বরাদ্দ থাকে ৫ করে। শুরুতে আমরা অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে হিসাব করবো।
অপশনাল সাবজেক্ট বাদ দিলে সর্বমোট সাবজেক্ট থাকে নয়টি। নয়টি সাবজেক্টের জন্য মোট পয়েন্ট বরাদ্দ হচ্ছে ৯×৫ = ৪৫ পয়েন্ট
তুমি এখন যে কোনভাবেই এই ৪৫ পয়েন্ট অর্জন করলে মোট রেজাল্ট হবে জিপিএ ফাইভ। তবে এই বিষয়গুলোর মধ্যে যদি কোন একটিতে তোমার A+ মিস হয়ে যায় তবুও সর্বমোট রেজাল্ট থাকতে পারে GPA5 যদি তুমি অপশনাল চতুর্থ বিষয়টিতে এ প্লাস পেয়ে থাকো।
উদাহরণস্বর, তুমি সকল বিষয়ে এ প্লাস পেয়েছ কিন্তু বাংলায় পেয়েছ GPA 3
কিন্তু চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্টে পেয়েছো তুমি A+। অর্থাৎ এখানে রয়েছে পয়েন্ট 5। এই ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট হতে ৩ পয়েন্ট বাদ দিয়ে বাকি ২ পয়েন্ট তোমার মূল বিষয়গুলোর পয়েন্টের সাথে যোগ হবে।
অর্থাৎ তুমি যেহেতু বাংলায় এ প্লাস পাওনি পেয়েছো GPA 3 সেহেতু অপশনালের 2 তোমার এখানে যোগ হয়ে টোটাল জিপিএ ফাইভ আসবে।
একই ভাবে যদি মূল সাবজেক্টগুলোর মধ্য দুইটিতে জিপিএ 4 এবং বাকিগুলোতে a+ আসে তাহলেও ফাইনাল রেজাল্টে জিপিএ ফাইভ আসবে। এক্ষেত্রে অবশ্যই অপশনাল বা চতুর্থ বিষয়ে জিপিএ ফাইভ পেতে হবে।
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের নিয়ম অনুযায়ী এভাবেই ফলাফল তৈরি করা হয়। এক্ষেত্রে দুইটি সাবজেক্টে 4 পাওয়ার কারণে যে 2 পয়েন্ট ঘাটতি থাকে সেটি অপশনাল সাবজেক্টে হতে এসে যুক্ত হয়।
আবার যদি এরকম হয় যে চতুর্থ বিষয়ে জিপিএ 4 পেয়েছো তাহলে সেখান থেকে 1 পয়েন্ট পাওয়া যাবে। এই ক্ষেত্রে মূল বিষয়গুলোর মধ্যে যদি কোনোটিতে পয়েন্ট থ্রি আসে তাহলে জিপিএ ফাইভ পাওয়া যাবে না।
আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ এসএসসিতে কয়টি বিষয়ে A+ পেলে GPA 5 থাকবে। প্রতিবছরে সারা বাংলাদেশ হতে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা জিপিএ ফাইভ পেয়ে থাকে। সামনে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য শুভকামনা।
